কৃষিযন্ত্র কিনতে তিন হাজার কোটি টাকা প্রণোদনা দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ১৪:৩৫আপডেট : ৩০ মে ২০১৯, ১৪:৪২

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক (ফাইল ফটো) কৃষি যন্ত্রপাতি কিনতে সরকার কৃষকদের তিন হাজার কোটি টাকা প্রণোদনা দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ধানের বাজার মূল্য কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে সবচেয়ে বড় সমাধান কৃষিকে যান্ত্রিকীকরণ করা। এ দায়িত্ব সরকারের। যন্ত্র কিনতে ৫০ ভাগ ভর্তুকি দিচ্ছে সরকার, আর ৫০ ভাগ দেয় চাষিরা। হাওর ও উপকূলীয় এলাকায় সরকার দেয় ৭০ ভাগ আর চাষি দেয় ৩০ ভাগ।
সরকারের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন যেহেতু দেশ উন্নত হচ্ছে তাই যান্ত্রিকীকরণে আমাদের যেতেই হবে। এ কারণে বরাদ্দ বাড়ানো হবে। ৯ হাজার কোটি টাকা রাজস্ব থেকে কৃষিতে ভর্তুকি দেওয়ার জন্য ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেখান থেকে ৬ থেকে ৭ হাজার কোটি টাকা খরচ হয়। প্রধানমন্ত্রী বলেছেন, তিন হাজার কোটি টাকা কৃষি যন্ত্রপাতি কিনতে প্রণোদনা দেবেন।’

আরও পড়ুন: ১০ থেকে ১৫ লাখ টন চাল রফতানির সিদ্ধান্ত

/এসএমএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন