জাতীয় ঈদগাহে এক লাখ মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৯, ১৩:৪৪ আপডেট : ০২ জুন ২০১৯, ১৩:৫১

জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে মেয়র সাঈদ খোকন জাতীয় ঈদগাহে ঈদের নামাজের সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি জানান, ‘এবারের ঈদে কম-বেশি এক লাখ মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। এতে পাঁচ হাজার মহিলার নামাজ আদায়ের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে।’

রবিবার (২ জুন) জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শনে এসে মেয়র এসব কথা বলেন। সাঈদ খোকন বলেন, ‘ঈদগাহে এক সঙ্গে দেড় থেকে দুই হাজার মানুষের অজুর ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। যদি স্থান সংকুলান না হওয়ার কারণে সামনের রাস্তায় নামাজ আদায় করতে হয় সে জন্য রাস্তুায় চাদর বিছানোর ব্যবস্থা করা হয়েছে। এতে প্রয়োজনীয় মাইক, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।’ জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে মেয়র সাঈদ খোকন

নিরাপত্তা তল্লাশির কারণে কেউ যাতে ঈদগাহের বাইরে না থেকে যায় সে জন্য প্রবেশ পথের মুখ বাড়ানোসহ দ্রুত নিরাপত্তা তল্লাশি শেষ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

তিনি আরও বলেন, ‘মুসল্লিদের জন্য বিনামূল্যে নিরাপদ পানির বোতলের ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। ঈদগাহের নিরাপত্তার দায়িত্বভার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।’ জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে মেয়র সাঈদ খোকন

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

ছবি: নাসিরুল ইসলাম। 

/এসএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কবুতর ছিল জীবিকা, সেই কবুতর ধরতে গিয়েই ৫ তলা ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
যে কবুতর ছিল জীবিকা, সেই কবুতর ধরতে গিয়েই ৫ তলা ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
পিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকী আর কতদিন
পিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকী আর কতদিন
সরকারকে চাপে ফেলতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী
সরকারকে চাপে ফেলতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেফতার দেখালেন আদালত
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেফতার দেখালেন আদালত
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন