এ বছরেই অটোমেশনের আওতায় বিদেশে কর্মী যাবে: কর্মসংস্থান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ১৭:৩৭আপডেট : ২০ জুন ২০১৯, ১৭:৪৫

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এ বছরেই অভিবাসন প্রক্রিয়া অটোমোশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, ‘বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা হবে। এর জন্য ডাটাবেজ হালনাগাদসহ অভিবাসন প্রক্রিয়ার আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিবাসনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কার্যক্রম অটোমোশনের আওতায় আনা হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে যাবে। যা এ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।’

বৃহস্পতিবার (২০ জুন) সংসদে সংরক্ষিত আসনের সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরও জানান, বিদেশগামী নিরীহ মানুষদের দালালদের হাত থেকে রক্ষার জন্য বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ যুগোপযোগী ও রিক্রুটিং এজেন্টস লাইসেন্স আচরণ বিধিমালা সংশোধনসহ আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ-২ আসনের নূর মোহম্মদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অভিবাসনে পিছিয়ে পড়া জেলাগুলোকে অভিবাসনে উৎসাহিত করতে প্রতিটি উপজেলা হতে বছরে গড়ে এক হাজার কর্মী বিদেশে পাঠানোর কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাণিজ্য ঘাটতি

নারায়ণগঞ্জ-৩ আসনের লিয়াকত হোসেনের প্রশ্নের জবাবে সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ২০১৭-১৮ অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ১৬ হাজার ২৮৪ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুগন্ধি চাল নিয়ে কী ঘটেছিল? দাম চড়তেই অর্ধেক হলো রফতানি কোটা
সুগন্ধি চাল নিয়ে কী ঘটেছিল? দাম চড়তেই অর্ধেক হলো রফতানি কোটা
বাংলাদেশে মেডিক্যালের অডিট আপত্তি তদন্তে কমিটি গঠন
বাংলাদেশে মেডিক্যালের অডিট আপত্তি তদন্তে কমিটি গঠন
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি