রোহিঙ্গা সমস্যা সমাধানে বেইজিং গঠনমূলক ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রীকে চীনের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জুন ২০১৯, ২৩:৩৮আপডেট : ২৬ জুন ২০১৯, ০০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রদূত জ্যাং জুও (ছবি: বাসস) রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জ্যাং জুও। তিনি বলেন, ‘দীর্ঘ রোহিঙ্গা সমস্যা সমাধানে আমরা গঠনমূলক ভূমিকা পালন করবো।’

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেছেন চীনের রাষ্ট্রদূত জ্যাং জুও।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেছেন।

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবশ্যই বাংলাদেশ থেকে তাদের নিজ মাতৃভূমিতে ফেরত যেতে হবে এবং এ বিষয়ে মিয়ানমারকে বোঝানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এবং চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরের বিষয়েও আলোচনা করেছেন।

জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর চীন সফরের সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিকশিত করার অংশ হিসেবে দুই দেশের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানান তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের ওপর একটি বই প্রকাশনার বিষয়ে জানতে পেরে চীনা রাষ্ট্রদূত বইটি চীনা ভাষায় অনুবাদের বিষয়ে তার দেশের আগ্রহ ব্যক্ত করেন। এরপর তাদের কাছে সংরক্ষিত থেকে থাকলে, বঙ্গবন্ধুর চীন সফরের সময়কালীন আলোকচিত্র প্রদানের জন্য চীনের রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

সূত্র: বাসস

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী