বিদ্যুতের মেগা প্রকল্পগুলো পরিদর্শন করবে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৯, ১৯:৪৯আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২০:০৫

সংসদীয় কমিটির বৈঠক

বিদ্যুতের মেগা প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করবে সংসদীয় কমিটি। বুধবার (৩ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রাহকদের ভোগান্তি লাঘবে বৈঠকে বিদ্যুতের অনিয়মে জড়িত সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে মনিটরিং সেল গঠন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লি বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সিস্টেম লস আরও কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

সম্প্রতি সব ধরনের গ্যাসের মূল্য বৃদ্ধি হলেও বুধবারের বৈঠকে বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এজেন্ডা ছিল বিদ্যুৎ বিভাগ নিয়ে। গ্যাস হচ্ছে জ্বালানি বিভাগের। এজন্য তারা বিষয়টি নিয়ে কোনও আলোচনা করেননি।’ জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট কেউ বৈঠকে ছিলেন না বলেও জানান কমিটির সভাপতি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, কমিটি বিদ্যুতের চলমান প্রকল্পগুলো ভিজিটের সিদ্ধান্ত নিয়েছে। তবে কখন এই ভিজিট হবে, বৈঠকে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, বৈঠকে পল্লি বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান তাদের কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন করেন। এতে তিনি জানান, আরইবির আওতাভুক্ত ৪৬১টি উপজেলার মধ্যে ৩২৯টিতে শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ১৩২টি উপজেলায় কাজ চলছে।

আরইবি এপর্যন্ত চার লাখ ৫৫ হাজার কিলোমিটার লাইন নির্মাণ করেছে। এতে দুই কোটি ৬১ লাখ গ্রাহক সংযোগ দেওয়ার মাধ্যমে ৯৩ শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধার আওতায় এসেছে।

শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, এস এম জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং বেগম নার্গিস রহমান অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবতাবিরোধী অপরাধের মামলা: কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ
মানবতাবিরোধী অপরাধের মামলা: কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ
যুদ্ধের উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তীব্র দাবদাহের পূর্বাভাস
যুদ্ধের উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তীব্র দাবদাহের পূর্বাভাস
দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল
দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল
দলবদলের মাঝপথে হঠাৎ দল বাড়লো বাংলাদেশ লিগে
দলবদলের মাঝপথে হঠাৎ দল বাড়লো বাংলাদেশ লিগে
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প