পাসের দিক দিয়ে ৮ বোর্ডে মেয়েরা এগিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ১৪:০৩আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৬:১০

ফল প্রকাশের পর ড্রাম বাজিয়ে আনন্দ করছে ভিকারুন নিসা নূন কলেজের শিক্ষার্থীরা

২০১৯ সালের এইচএসসি ও সমমনা পরীক্ষায় দেশের ৮টি বোর্ডে পাসের দিক দিয়ে মেয়েরা এগিয়ে আছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি বিস্তারিত ফল সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এতে দেখা যায়, দেশের ৮টি বোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে আছে। এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষাবোর্ডেও পাসের দিক দিয়ে মেয়েরাই এগিয়ে রয়েছে। ঢাকা বোর্ডে মেয়েদের পাসের হার ৭৪ শতাংশ, ছেলেদের ৬৮ দশমিক ২২ শতাংশ। রাজশাহী বোর্ডে মেয়েদের পাসের হার ৮১ দশমিক ২১, ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৩২ শতাংশ। কুমিল্লা বোর্ডে মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ২৭, ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ১২ শতাংশ। যশোর বোর্ডে মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৭৬, ছেলেদের ৭২ দশমিক ৭৪ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে মেয়েদের পাসের হার ৬৫ দশমিক ১১ এবং ছেলেদের ৫৯ দশমিক ২১ শতাংশ। বরিশাল বোর্ডে মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৪৮ এবং ছেলেদের ৬৫ দশমিক ৯৫ শতাংশ। সিলেট বোর্ডে মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৮৩ এবং ছেলেদের ৬৪ দশমিক ৯১ শতাংশ। দিনাজপুর বোর্ডে মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৩৯ এবং ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৩৭ শতাংশ।

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ২৭ এবং ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৫৮ এবং ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৫ হাজার ২২ জন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। ৮টি বোর্ডে পাসের হার ৭১.৮৫ শতাংশ।

/এসও/এসএমএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক