দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী, ডেঙ্গু নিয়ে সংবাদ সম্মেলন করবেন দুপুরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৯, ১০:৩৯আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১০:৫৯

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে ফিরেছেন। বুধবার রাত ১টার দিকে তিনি দেশে ফেরেন। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। দুপুর ২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে সকালে তিনি মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য একশ’ শয্যার একটি নতুন ওয়ার্ড উদ্বোধন করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে গত ২৭ জুলাই মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। তবে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে বিদেশ ভ্রমণের কারণে সমালোচনার মুখে পড়ায় গতকাল রাতে তিনি দেশে ফেরেন। 

/এসআই/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’