২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে আরও ১৭১৯ ডেঙ্গু রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৯, ১৭:২০আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৭:২৯

ডেঙ্গু রোগী (ফাইল ছবি)

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আরও এক হাজার ৭১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

তথ্যমতে, সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ভর্তি আছেন ৭ হাজার ৭১৬ জন, যার মধ্যে ঢাকা বিভাগে ৪ হাজার ১৫ জন।  গত জানুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত হাসপাতালগুলোর তথ্যানুযায়ী সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯৯৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪২ হাজার ২৪৩ জন। আর এ যাবত ডেঙ্গু রোগে মারা গেছেন ৪০ জন।

বৃহস্পতিবার পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন এক হাজার ৯২৯ জন ভর্তি হন। সেই হিসেবে বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার নতুন রোগী ভর্তির সংখ্যা কমেছে ২১০ জন।

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম