রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মুনাফা করেই বেতন নিতে হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৭:৪৮আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৯:৩৮

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নতুন নিয়োগ পাওয়া ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) তাদের কর্মপরিকল্পনা আগামী রবিবার অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক, সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংককে সরকারের পক্ষ থেকে নতুন করে আর কোনও মূলধন দেওয়া হবে না। তাদের মুনাফা করেই বেতন নিতে হবে। আর মুনাফার সর্বনিম্ন হার হতে হবে ১৫ শতাংশ। আগে প্রতি অর্থবছরে ঘাটতি পূরণের জন্য রাষ্ট্রায়ত্ত এ চার ব্যাংককে অর্থ দিতো সরকার।

রবিবার (২৫ আগস্ট) রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও সিইও/ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চারটি ব্যাংককে আমন্ত্রণ জানিয়েছি। তারা অনেক বড়। আমাদের বৃহত্তর চারটি ব্যাংক তারা। তাদের যে অবস্থান ব্যাংক খাতে, এই চারটি ব্যাংক চাইলেই সার্বিকভাবে আমাদের ব্যাংক খাতকে বেগবান রাখতে পারে।’
মুস্তফা কামাল বলেন, এক্সিট প্ল্যান বাস্তবায়ন প্রক্রিয়া আটকে যাওয়ার কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমানো যায়নি। আমি বলেছিলাম, ব্যাংকগুলোর খোলাপি ঋণের পরিমাণ এক টাকাও বাড়বে না। কিন্তু এ বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় তা বাস্তবায়ন করা যায়নি।

অর্থমন্ত্রী বলেন, এ চার ব্যাংককে অর্থ আয় করতে হবে। দেশের মানুষকে দেখাশোনা করেই তাদের বেতন নিতে হবে। তিনি জানান, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংকগুলোর জন্য কোনও বরাদ্দ নেই।

/এসআই/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের