যান্ত্রিক ত্রুটির কারণে কাল আসছে না ড্রিমলাইনার ‘রাজহংস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৪

ড্রিম লাইনার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশে আসছে না। ত্রুটি সারাতে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। ড্রিমলাইনারটি ১৪ সেপ্টেম্বর উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি জ্ঞাপন করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার উড়োজাহাজটি দেশে আসার কথা থাকলেও আসছে না। এটি ডেলিভারি দিতে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। সেই হিসাবে ১৪ সেপ্টেম্বর দেশে আসবে রাজহংস।

বিমান সূত্রে জানা গেছে, ডেলিভারির আগে বোয়িংয়ের অনুসন্ধানে ড্রিমলাইনারটির রাডারে ত্রুটি দেখা দিয়েছে। ত্রুটি সারানোর পর বিমানটি ডেলিভারি দেবে বোয়িং।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন প্রসঙ্গে বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিমানটি এলে পুনরায় তারিখ নির্ধারণ করা হবে।’

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম