ঢাকা লিট ফেস্ট বঙ্গবন্ধুর নামে উৎসর্গ: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবারের ঢাকা লিট ফেস্ট (লিটারারি ফেস্টিভ্যাল) তার নামে উৎসর্গ করা হবে।
বুধবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
ঢাকা লিট ফেস্ট বঙ্গবন্ধুর নামে উৎসর্গ: প্রধানমন্ত্রী ঢাকা লিট ফেস্ট প্রতিবছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হয়। এ বছরও এর ব্যতিক্রম হবে না। আগামী বছরের লিস্ট ফেস্টও একই সময়ে অনুষ্ঠিত হবে। সেটিও উৎসর্গ করা হবে বঙ্গবন্ধুর নামে।
মোকাব্বির খানের প্রশ্নের জবাব দিতে গিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে সরকারের যেসব কর্মসূচি রয়েছে তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এরমধ্যে রয়েছে অমর একুশে বইমেলা ২০২১ বঙ্গবন্ধুর নামে উৎসর্গ, ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মানমন্দির স্থাপন, বিভিন্ন বন্দরে নৌবাহিনীর শিপ ভিজিটের আয়োজন, বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক সেমিনার আয়োজনসহ প্রত্যেক মন্ত্রণালয়, বিভাগ ও দফতর আলাদা অনুষ্ঠান করবে।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম