টোল আদায়ে সমঝোতা সই হয়েছে, ফি নির্ধারণ হয়নি: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৮

টোল আদায়ে সমঝোতা সই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘সবেমাত্র সেতুতে টোল আদায়ে সমঝোতা সই হয়েছে। এটা চুক্তি পর্যন্ত গড়াতে অনেক সময় লাগবে। এখনও টোলের ফি’র বিষয়টি নির্ধারণ হয়নি। আলাপ-আলোচনাও হয়নি। কাজেই ফি ডাবল নাকি ট্রিপল হবে সেটা কী করে অনুমান করা হয়?’
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে পদ্মাসেতুতে যমুনা সেতুর দ্বিগুণ হারে টোল আদায়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাজধানীর বনানীর সেতু ভবনে পদ্মা সেতু পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের বিষয়ে কোরিয়ান এক্সপ্রেস করপোরেশনের সঙ্গে সমঝোতা সই অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে এ প্রশ্ন করেন।
চুক্তি অনুযায়ী, কোরিয়ান এক্সপ্রেস করপোরেশনের একটি কারিগরি টিম পদ্মাসেতু এলাকা পরিদর্শন করে সেতুর রক্ষণাবেক্ষণ পদ্ধতি, প্রয়োজনীয় জনবলসহ সমন্বিত একটি কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করবে। তারা সেতুর রক্ষণাবেক্ষণে ট্রাফিক ইনফরমেশন অ্যাপলিকেশন চালু করবে। এ পদ্ধতিতে প্রতিমুহূর্তে সড়ক, সেতু ও এর আওতাধীন অন্য যেকোনো অবস্থানে থাকা যানবাহন সংক্রান্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে মোবাইল, বেতার বা অন্য ডিভাইসের মাধ্যমে জানা যাবে।

দেশে অন্যান্য ইস্যুর তুলনায় ছাত্রলীগ ইস্যু প্রাধান্য পায়?
ছাত্রলীগ নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রীই দেখছেন। কাজেই এ বিষয়ে আমার কথা বলা যুক্তিযুক্ত হবে না। আপনারা কি মনে করেন দেশের অন্যান্য ইস্যুর তুলনায় ছাত্রলীগ ইস্যু এখন প্রাধান্য পায়?’
ভারতের আসামে নাগরিক তালিকা থেকে বাদপড়াদের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ভারত সরকারের কাছে যখন এ বিষয়ে তাদের মতামত জানতে চাই তখন তারা আমাদের জানিয়েছেন এতে কোনও উদ্বেগের কারণ নেই। আমরা তাদের কথায় আশ্বস্ত থাকছি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
রংপুর উপনির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে রংপুরের আসনটি জাতীয় পার্টির ছিল। এখন তারা যদি সেই সূত্র ধরে আসনটি দাবি করেন সেটি আমরা বিবেচনা করে দেখবো। তবে এ বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি। সেখানে আমাদের দলীয় প্রার্থী রয়েছে। 




/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম