প্রতিযোগিতা আইন বাস্তবায়ন করলে জিডিপি বাড়বে: ইআরএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৪

 প্রতিযোগিতা কমিশন ও ইআরএফ আয়োজিত সেমিনারে আলোচক আইন বাস্তবায়নে প্রতিযোগিতা কমিশন কাজ করছে বলে জানিয়েছে ইকোনমিক রিপোর্টার ফোরাম (ইআরএফ) । সংগঠনটি আরও জানায়, এই আইন বাস্তবায়িত হলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার কমপক্ষে ২ শতাংশ বাড়বে। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনস্থ পল্টন টাওয়ারে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানানো হয়।

যৌথভাবে সেমিনারটি আয়োজন করে প্রতিযোগিতা কমিশন ও ইআরএফ।

অনুষ্ঠানে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. আব্দুর রউফ বলেন, ‘বিশ্বের ১৩০টির বেশি দেশে বিভিন্ন নামে প্রতিযোগিতা আইন ও কমিশন রয়েছে। যে সব দেশ আইনটি সঠিকভাবে বাস্তবায়ন করতে পেরেছে, ওই সব দেশে জিডিপি ২ থেকে ৩ শতাংশ বেড়ে গেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে ২০১২ সালে এই আইন হয়েছে। আইনটি বাস্তবায়নের জন্য ২০১৬ সালে কমিশন গঠিত হয়। কিন্তু এখনও বিধিমালা ও প্রশাসনিক কাজ সম্পূর্ণ শেষ হয়নি। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গেও সম্পর্ক বাড়ানোর কাজ চলছে।’

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতা আইনে এই কমিশনকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে দেশের যে কোনও ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নোটিশ করা, তথ্য যাচাই ও পরিদর্শন করতে পারবে কমিশন। আর এ পর্যন্ত প্রতিযোগিতা কমিশনে দু’টি মামলা নিষ্পত্তি হয়েছে বলেও অনুষ্ঠানে জানো হয়।

ইআরএফের সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিযোগিতা কমিশনের পরিচালক মো. খালেদ আবু নাছের, শ্রম ও উন্নয়ন অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক মুনির চৌধুরী, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরামর্শক মো. মঞ্জুর আহমেদ প্রমুখ। 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম