খুলনায় আওয়ামী লীগ অফিসে বিস্ফোরণের দায় স্বীকার আইএস-এর

খুলনা প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ১২:৩৮আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৩:৩৯

খুলনার খানজাহান আলী থানায় আওয়ামী লীগ অফিসে ককটেল বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী মুনাফাভিত্তিক মার্কিন ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স’ এ তথ্য জানিয়েছে। খুলনায় আওয়ামী লীগ অফিসে বিস্ফোরণের দায় স্বীকার আইএস-এর
৩০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা আওয়ামী লীগ অফিসে ওই বিস্ফোরণ ঘটানো হয়। তবে তখন দলীয় কার্যালয়ে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত পর্যবেক্ষণ করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এখানে ককটেল জাতীয় কিছুর বিস্ফোরণ হয়েছে। দলীয় কার্যালয়ের মধ্যে অবস্থান করা সুমন জানান, প্যান্ট পরিহিত মধ্য বয়েসের এক ব্যক্তি দলীয় কার্যালয়ের মধ্যে একটি ব্যাগ রাখেন। এ সময় তাকে জিজ্ঞাসা করি, ব্যাগের মধ্যে কী আছে? তিনি জানান, কলা আছে। এরপর টয়লেট করার কথা বলে চলে যান। এর কিছুক্ষণ পর এই বিস্ফোরণ ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, শিরোমনি এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে সন্ধ্যায় এক ব্যক্তি একটি ব্যাগ রেখে চলে যান। এর ১০ মিনিট পর বিকট শব্দে ব্যাগের মধ্যে থাকা বোমা বিস্ফোরিত হয়।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম