বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৯, ০০:১৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০০:১৯

হাছান মাহমুদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে বিশ্বমানের করে গড়ে তুলতে কাজ করছি আমরা। ১০৫ একর জমির ওপর গড়ে ওঠা বঙ্গবন্ধু ফিল্ম সিটির প্রাথমিক কাজ প্রায় সম্পন্ন হয়েছে।’

শুক্রবার (১৮ অক্টোবর) গাজীপুর জেলার কালিয়াকৈরের কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এর আগে শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে দলীয় নেতাদের সঙ্গে তার কবর জিয়ারত করেন।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মাণাধীন চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শন করে গেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তার ইচ্ছা আছে এই চলচ্চিত্রের কিছু অংশের শুটিং এখানে হতে পারে।’

/এমএইচবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি