বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে নেতারা দল ছাড়ছেন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ নভেম্বর ২০১৯, ১৮:৪৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৮:৪৫

 অনুষ্ঠানে বক্তব্য রাখছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডে কঠোর সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে নেতারা দল ছাড়ছেন।’ শুক্রবার (৮  নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে প্রতিষ্ঠানটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির জ্বালাও-পোড়াও রাজনীতির কারণে ইতোপূর্বে বিএনপি নেতা এম মোরশেদ খান ও লে. জে. (অব) মাহবুবুর রহমান দল ছেড়েছেন। আরও অনেকে দল থেকে পদত্যাগ করবেন বলে নাম শোনা যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দূর থেকে স্কাইপের মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রণ করার ফল হচ্ছে গণহারে দল ত্যাগ। বিএনপি নেতা মোর্শেদ খান নিজেই বলেছেন বিএনপি এখন জাতীয়তাবাদী স্কাইপ দলে রূপান্তরিত হয়েছে। এটা আমার বক্তব্য নয়। তাদের নেতিবাচক রাজনীতির কারণেই তাদের নেতারা দল ছেড়ে চলে যাচ্ছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘আমরা চাই, বিরোধী রাজনৈতিক দল আমাদের সমালোচনা করুক। বিএনপি একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে সংসদে ও সংসদের বাইরে থাকুক। কিন্তু নেতিবাচক রাজনীতির কারণে তাদের শক্তি ক্রমেই ক্ষয় হয়ে যাচ্ছে। তারা ঘুরে দাঁড়াতে পারছে না। আমরা চাইলেও তারা শক্তি ধরে রাখতে পারছেন না।’ তিনি বলেন, ‘পৃথিবীর কোনও দেশের সরকার অতীতেও শতভাগ নির্ভুল কাজ করতে পারেনি।  ভবিষ্যতেও পারবে না। তাই ভুল হলে অবশ্যই সমালোচনা হবে। কিন্তু যেসব ভালো কাজ হচ্ছে, সেগুলোরও প্রশংসা হওয়া প্রয়োজন। সেটি না হলে দেশ এগিয়ে যাবে না।’

ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে কারিগরি শিক্ষা তথা কারিগরি শক্তি বাড়ানো প্রয়োজন। দক্ষ কারিগরি শক্তি না থাকায় আমাদের দেশে বিদেশিরা কাজ করে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। কারিগরি শিক্ষার অভাবে মাস্টার্স পাস ছেলে-মেয়েরা কেরানির চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করছে।’ সে কারণে বেশি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।  

আইডিইবির সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ। সূত্র: বাসস

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের