বিদেশে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ০৩:০৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০৩:০৮

প্রগতিশীল নারী সংগঠনগুলোর সমাবেশ সৌদি আরবে নারী গৃহশ্রমিক নির্যাতন-ধর্ষণ-হত্যা বন্ধ ও প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রগতিশীল নারী সংগঠনগুলো। নারী নেত্রীরা বলেছেন, বিদেশ থেকে নারীকর্মীর লাশ আসা কাম্য নয়। এছাড়া সৌদি আরবসহ প্রবাসে ধর্ষণ, নির্যাতন নিপীড়নের শিকার হয়ে যেসব নারীরা মৃত্যুবরণ করেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তারা।

রবিবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করে এই দাবি জানানো হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে সিপিবি নারী সেলের কেন্দ্রীয় আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর বলেন, ‘মানুষ দরিদ্র হলে লাশ শুধু সংখ্যা হয়ে যায়। বিদেশ থেকে নারীদের লাশ আসা কাম্য নয়, সেটা একজন হোক কিংবা শতাধিক হোক। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে নারী গৃহকর্মীসহ অভিবাসী নারী শ্রমিক পাঠানো হয়েছে, তাদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত, শ্রম আইন ও বিধি অনুযায়ী উপযুক্ত মজুরি আদায়ে কার্যকরি পদক্ষেপ নেওয়া হোক।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো, সাধারণ সম্পাদক শম্পা বসু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, নারী সংহতির সভাপতি তাসলিমা আক্তার, বিপ্লবী নারী ফোরামের আহ্বায়ক আমেনা আক্তার, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী নীতি চাকমা প্রমুখ।

/এসও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী