স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের বৈঠক চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ২১:৪০আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০১:০৬

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের ঢোকার আগমুহূর্তে বাস, ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘটে থাকা বাস, ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা। বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হয়েছে, যা এখনও চলছে।

বৈঠকে উপস্থিত আছেন— বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান, যুগ্ম আহ্বায়ক হাজী মুগবুল আহমেদ, সদস্য সচিব ও বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মজুমদারসহ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। ঢাকা ছাড়াও বিভিন্ন বিভাগীয় শহরের শ্রমিক-মালিক নেতারাও এতে উপস্থিত রয়েছেন। বৈঠকে আছেন সড়ক ও জনপথ বিভাগের সচিব নজরুল ইসলাম ও বিআরটিএ’র কর্মকর্তারা।

আজকের বৈঠকের আগে গতকাল রাতেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রমিক ও মালিকদের একটি বৈঠক হয়। তবে ওই বৈঠকে কোনও সিদ্ধান্তে আসতে পারেননি তারা। 

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) ট্রাক ও পণ্য পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন। দেশের বিভিন্ন রুটে গণপরিবহন বন্ধ রেখেছেন তারা।রাজধানীর বেশ কিছু এলাকায়ও যান চলাচলে বাধা দেওয়া হচ্ছে।  

/এসএস/এইচআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী