বাংলাদেশ জঙ্গি দমনে সক্ষম: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ১৪:৫৮ আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৫:২৭

বাংলাদেশ জঙ্গি দমনে সক্ষম: তথ্যমন্ত্রী বাংলাদেশে জঙ্গি দমন যতটা সম্ভব হয়েছে পৃথিবীর অন্য কোনও রাষ্ট্রে তেমন হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমরা জঙ্গি নির্মূল করতে পেরেছি এই কথা বলবো না, তবে বাংলাদেশ জঙ্গি দমন করতে সক্ষম হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সাগর-রুনি মিলনায়তনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আজ হলি আর্টিজান হামলার ঘটনার রায় হয়েছে। সেখানে সাত জনের ফাঁসি হয়েছে। হলি আর্টিজানে জঙ্গিরা যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই ঘটনার পর সংবাদপত্রে অনুসন্ধানী রিপোর্ট বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সহায়তা করেছে। বাংলাদেশের গণমাধ্যম সবসময় জঙ্গিদের বিরুদ্ধে রিপোর্ট করেছে। এই রিপোর্টগুলো ভবিষ্যতে জঙ্গি তৈরি না হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।’
খালেদা জিয়াকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘যখন আমরা জঙ্গিদের গ্রেফতার করছিলাম, তখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, কিছু লোককে ধরে আনা হয়, কিছুদিন ধরে রেখে দেওয়া হয়, তারপর চুল দাড়ি লম্বা হলে তাদের জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হয়। এই ধরনের দায়িত্বহীন কথাবার্তা জঙ্গি দমনে বড় প্রতিবন্ধকতা।’
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘সমাজের অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে, দায়িত্বশীলদের কোথায় দায়িত্ব পালন করা দরকার সেটা তুলে ধরতে ভালো রিপোর্টিং অত্যন্ত সহায়ক হয়। সাংবাদিকতা এমন একটি পেশা—যাদের মুখে ভাষা নেই তাদের ভাষা দিতে পারে। যার কাছে ক্ষমতা নেই তাকে ক্ষমতাবান করতে পারে। যে প্রতিবাদ করতে সাহস পায় না, তাকে প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করা হয়। সুতরাং এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আপনারা সত্য বিষয়কে তুলে ধরার চেষ্টা করবেন সবসময়।’
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন, ডিআরইউ'র সাবেক সভাপতি শাহজাহান সরদার, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এইচএন/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা