আমিও জানতে চাই কীভাবে আসামির মাথায় আইএস’র টুপি এলো: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৭ আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৭:০১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও হলি আর্টিজান মামলার আসামি রাকিবুল হাসান রিগ্যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘হলি আর্টিজান মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে আইএসের লোগো আঁকা টুপি পেলো, সেটি আমি নিজেও জানতে চাই। কোনোভাবেই জেলখানায় বন্দি আসামির বাইরে থেকে টুপি পাওয়ার কথা নয়। কিন্তু ওর হাতে টুপি গেলো! এ বিষয়ে তদন্ত হচ্ছে, তদন্ত করেই আসল ঘটনা বলা যাবে।’

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে নিজের দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর আলোচিত হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা করা হয়। সেসময় আদালতে উপস্থিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় আইএসের ছবিসহ টুপি দেখা যায়। এই টুপি সে কারাগার থেকে সংগ্রহ করেছে কিনা কারা অধিদফতর তা তদন্ত করে। গত শনিবার (৩০ নভেম্বর) কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) কাছে জমা দেওয়া প্রতিবেদনে জানানো হয়, এই টুপির বিষয়ে কারাগারের কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

আরও পড়ুন-

রিগ্যানের মাথায় আইএস টুপি: কারও সংশ্লিষ্টতা পায়নি কারা কর্তৃপক্ষ

আইএস’র টুপি কি কারাগার থেকেই সংগ্রহ করে জঙ্গিরা?

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা