অজয় রায়ের শেষ ইচ্ছে অনুযায়ী মরদেহ দান করা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:০১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৬:২০

অধ্যাপক অজয় রায় একুশে পদকপ্রাপ্ত পদার্থ বিজ্ঞানী অধ্যাপক অজয় রায়ের শেষ ইচ্ছে অনুযায়ী তার মরদেহ দান করা হবে। তার ছোট ছেলে অনুজিত রায় জানান, বাবার শেষ ইচ্ছে অনুযায়ী গবেষণার জন্য বারডেম কর্তৃপক্ষকে মরদেহ দান করা হবে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বারডেমে চিকিৎসাধীন অবস্থায় অজয় রায় মারা যান। বারডেমের পরিচালক ফরিদ কবির বলেন, ‘দুপুর ১২টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’

অধ্যাপক অজয় রায় বারডেম হাসপাতালে দুই সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন। তিনি বার্ধক্যজনিত সমস্যা, নিউমোনিয়া ও ব্রংকাইটিসে আক্রান্ত হয়ে ২৫ নভেম্বর বারডেমে ভর্তি হন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে অজয় রায়ের মরদেহ বেইলি রোডের বাসভবনে নিয়ে যাওয়া হবে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে।

ড. অজয় রায়ের জন্ম ১৯৩৫ সালের ১ মার্চ। স্কুল ও কলেজ জীবনে কাটিয়েছেন দিনাজপুরে। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।

আরও পড়ুন:

অধ্যাপক অজয় রায় আর নেই

/এসও/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম