বিদেশে নারী শ্রমিক পাঠানো বন্ধ করা উচিত: কাজী খলীকুজ্জমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:২৮ আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৪

‘বেগম রোকেয়ার শিক্ষা ও কর্ম: বর্তমান বাস্তবতা’ শীর্ষক  আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. কাজী খলীকুজ্জমান বিদেশে নারী শ্রমিক পাঠানোর কঠোর সমালোচনা করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, ‘আমি মনে করি বিদেশে নারী শ্রমিক পাঠানো বন্ধ করা উচিত। কারণ, তারা সেখানে গিয়ে অনেক নির্যাতনের শিকার হচ্ছেন।’ সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘উইমেন ফর উইমেন’ আয়োজিত ‘বেগম রোকেয়ার শিক্ষা ও কর্ম: বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. কাজী খলীকুজ্জমান বলেন, ‘আমাদের বাসায় যারা কাজ করেন, সেই নারী শ্রমিকদের আমরা কি সম্মান করি? করি না। তাহলে মধ্যপ্রাচ্যের মতো দেশে গৃহকর্মীরা কীভাবে সম্মান পাবেন? কেন আমাদের স্বাধীন দেশের মেয়েরা অন্য দেশে যাবেন গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য? বিষয়টি আমার অনেক খারাপ লাগে। দেশে কর্মক্ষেত্র কম, তবে আস্তে আস্তে আরও বেশি হবে। আমাদের এগিয়ে যেতে কিছু সমস্যা আসবে, সেগুলো সমাধান করে এগিয়ে যেতে হবে।’

বেগম রোকেয়াও একদিনে নারী সমাজের পরিবর্তন আনতে পারেননি মন্তব্য করে খলীকুজ্জমান বলেন, ‘দীর্ঘ প্রক্রিয়া ও প্রতীক্ষার পর তিনি নারী জাগরণে সফলতা পেয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশে আইন কাজ করে দরিদ্রদের জন্য, ধনীদের জন্য আইন কাজ করে না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উইমেন ফর উইমেন-এর সভাপতি ড. নিলুফার বানু, সহ-সভাপতি রাশেদা আক্তার খানম, সাধারণ সম্পাদক শামসুন নাহার প্রমুখ।

/এইচএন/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮
রাজধানীতে চাঁদাবাজবিরোধী অভিযান, ৪ দিনে ধরা পড়লো ৪১ জন
বায়ুদূষণে আজ আবার শীর্ষে ঢাকা
সর্বশেষ খবর
স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী
স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী
ময়লা ফেলা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
ময়লা ফেলা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
যোগব্যায়াম, মোবিলিটি ও স্ট্রেংথ ট্রেনিংয়ে ফিট থাকছেন মনীষা কৈরালা
যোগব্যায়াম, মোবিলিটি ও স্ট্রেংথ ট্রেনিংয়ে ফিট থাকছেন মনীষা কৈরালা
সৌদিতে সেনা মোতায়েনে সম্মত মক্কা প্রতিরক্ষা জোটের দেশগুলো
সৌদিতে সেনা মোতায়েনে সম্মত মক্কা প্রতিরক্ষা জোটের দেশগুলো
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়