শেষবারের মতো বাড়িতে নেওয়া হলো অজয় রায়কে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮

শেষবারের মতো বাড়িতে নেওয়া হলো অজয় রায়কে একুশে পদকপ্রাপ্ত পদার্থবিজ্ঞানী অধ্যাপক অজয় রায়ের মৃতদেহ তার বাসায় শেষবারের মতো আনা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে রাজধানীর সিদ্ধেশ্বরী ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্টে এসে পৌঁছায় তার মৃতদেহ। অজয় রায়ের ছোট ছেলে অনুজিত রায় এই খবর জানান।

এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণ রাখা হবে মৃতদেহ। এসময় ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্ট মালিক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এখান থেকে সর্বস্তরের মানুষের শোক জানানোর জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এরপর তার মৃতদেহ দান করা হবে।

প্রসঙ্গত, অধ্যাপক অজয় রায় বার্ধক্যজনিত সমস্যা, নিউমোনিয়া ও ব্রংকাইটিসে আক্রান্ত হয়ে ২৫ নভেম্বর বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি হন। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: 

 অধ্যাপক অজয় রায় আর নেই

অজয় রায়ের শেষ ইচ্ছে অনুযায়ী মরদেহ দান করা হবে

‘ছেলে হত্যার বিচার দেখে যেতে পারেননি অজয় রায়, এটা আমাদের দুর্ভাগ্য’

/এসও/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী