রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৯, ০৫:২৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০৫:৩২

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিচারপতিদের প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের বিচারপতিদের একটি প্রতিনিধি দল রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ‘সুপ্রিম কোর্ট ডে ২০১৯’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
এ সময় রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সুপ্রিম কোর্ট ন্যায়বিচার নিশ্চিত, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ভবিষ্যতে মৌলিক মানবাধিকার নিশ্চিতে সুপ্রিম কোর্ট তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন। সূত্র-বাসস

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের