সংসদ ভবনে বিদ্যুতের প্রি-পেইড মিটার বসানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোট
১৭ ডিসেম্বর ২০১৯, ১৮:১৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৮:১৯

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন)

জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের প্রি-পেইড মিটার বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। পরিকল্পনামন্ত্রী জানান, সংসদ ভবনের বিদ্যুৎ বিল নিয়ে প্রায়ই সমস্যা হচ্ছে উল্লেখ করে এ ঝামেলা দূর করতে সেখানে প্রি-পেইড মিটার বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, জাতীয় সংসদ ভবনের বিদ্যুৎ বিলের বিষয়ে প্রায়ই সমস্যা হয়। প্রধানমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তাই তিনি বলেছেন, অবিলম্বে এখানে (সংসদ ভবনে) সব ভবনের সব কানেকশনে প্রি-পেইড মিটার লাগান। প্রি-পেইড মিটার ইদানীং আমাদের অনেক জায়গায় লাগানো হচ্ছে। আমাদের সংসদ ভবনের অফিস ও বাসভবনেও ফ্রি প্রি-পেইড মিটার লাগান।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারাদেশে আমরা প্রি-পেইড মিটার দিচ্ছি। যেহেতু সারাদেশে প্রি-পেইড মিটার লাগাচ্ছি, তাহলে এখানে লাগাবো না কেন, এখানেও লাগাবো। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।’
পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, কোনও নদীতে রেল ও সড়কসেতু নির্মাণের সময় রেল ও সড়কসেতু আলাদা না করে একসঙ্গে নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ওই সময় প্রধানমন্ত্রী বলেছেন, বড় বড় সেতু বানালে ক্ষতি হয়। সেতু বানানোর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান