রোহিঙ্গাদের নিয়ে চলচ্চিত্র বানানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২০, ০৬:৩০আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০৬:৩০

ফ্ল্যাশ অন রোহিঙ্গা জেনোসাইড শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী (ছবি-ফোকাস বাংলা) বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রতি বিশ্বের সহানুভূতি আকর্ষণে তাদের বিভিন্ন কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য দেশের চলচ্চিত্র নির্মাতাদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘ফ্ল্যাশ অন রোহিঙ্গা জেনোসাইড’ শীর্ষক সাত দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘বিশ্বব্যাপী রোহিঙ্গাদের সম্পর্কে সত্যটা ছড়িয়ে দিতে আমি মেধাবী চিত্র-নির্মাতাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানাই।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চাই। আমরা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে কোনও বিরোধ চাই না।
আলোকচিত্রী কেএম আসাদ, মোহাম্মদ হোসেইন অপু, সুমন পাল ও সালাউদ্দিন আহমেদের ২০১২ সাল থেকে তোলা ৫৭টি এবং বিভিন্ন সময়ে রোহিঙ্গা বিষয়ক মোট ১২০টি ছবি নিয়ে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রদর্শনীর প্রতিটি ছবির মধ্যে শত শত গল্প রয়েছে।’ মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার ও শ্রীলংকার রাষ্ট্রদূত ক্রিশান্থে ডি সিলভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বক্তৃতা করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ প্রগ্রেসিভ কলামিস্ট ফোরাম ও ভোরের কাগজ সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে। সূত্র- বাসস

 

 

 

/ওআর/
সম্পর্কিত
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
সর্বশেষ খবর
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
এনসিপির কমিটিতে সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি
এনসিপির কমিটিতে সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে