পক্ষপাতদুষ্ট নির্বাচন করিনি, করবো না: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২০, ১৩:৩৪আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৩:৫৩

সিইসি নূরুল হুদা নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পক্ষপাতহীন আচরণের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা। তিনি বলেন, কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা-অনাস্থা তাদের মানসিকতার ওপর নির্ভর করে। আমরা পক্ষপাতদুষ্ট নির্বাচন করিনি, করবো না। এই দেশে নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলের আস্থা ছিল, এটা কোনোদিন দেখিনি। সুতরাং যারা ক্ষমতায় আছেন তাদের বক্তব্য একরকম হবে। আবার অন্য দলের আস্থা ইসির ওপর আসবে না, এটাই দেশের পকিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইভিএমসহ নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি আগামীকাল নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, কমিশনের প্রতি রাজনৈতিক দলের আস্থা ছিল এটা, কোনোদিন দেখিনি। তবে সিটি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত আছে, নিরাপত্তার দিক থেকে কোনও অসুবিধা হবে না। ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই কথা আমি বিশ্বাস করি না। এসময় তিনি ঢাকা সিটির সব ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

ইভিএমে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হবে আশাবাদ জানিয়ে সিইসি বলেন, আগামীকাল নিরাপদে ভোট হবে, বিশেষ করে ইভিএমে ভোট হবে। প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে ইভিএম বিষয়ে যথেষ্ঠ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা যেকোনও সাহায্য সহযোগিতা করবেন। ভোটাররা তাদের ইচ্ছামতো ইভিএমে ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন এই আহ্বান জানাই আমি।

নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন করছেন সিইসি নূরুল হুদা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব পালন করবেন। প্রার্থীরা নিজেদের ইচ্ছামতো প্রচারণা চালিয়েছেন। আমি মনে করি তাতে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে আস্থার সৃষ্টি হয়েছে। নির্বাচন প্রতিযোগিতামূলক হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে।

এসময় যদি কেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে সমস্যা করে অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

ছবি: সাজ্জাদ হোসেন

 

/এসও/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ