বিকালে একুশে গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় মেলার উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রকাশিত ও বঙ্গবন্ধু রচিত তৃতীয় বই ‘আমার দেখা নয়াচীন’- এর আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এই বইয়ের মোড়ক উন্মোচন করবেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
মেলার আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে— সারাজাতি যখন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে, তখন বাংলা একাডেমিও বঙ্গবন্ধুকে স্মরণ রেখে বেশকিছু আয়োজন রেখেছে। এবারের মেলায় নতুন বেশ কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়ন হতে চলেছে উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে মেলা উপলক্ষ্যে যে আয়োজন প্রতিবছর করা হয়, সেটির পরিসর কেবল বাড়ছে তা-ই নয়, সেটি আরও খ্যাতিসম্পন্ন হয়ে উঠছে।

আরও পড়ুন: মুজিববর্ষকে সামনে রেখে অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম