নির্বাচনকে অর্থবহ করতে সব দলকে বসার আহ্বান জাপা এমপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:২০

আনিসুল ইসলাম মাহমুদ মানুষ কেন ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে—এ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। তিনি নির্বাচনকে অর্থবহ করতে সব দলকে একসঙ্গে বসারও আহ্বান জানিয়েছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
আনিসুল ইসলাম বলেন, ‘নির্বাচন গণতন্ত্রের মূল কথা। মানুষের কাছে নির্বাচন স্বচ্ছ করা না গেলে, আস্থা অর্জন করা না গেলে, গণতান্ত্রিক সরকার হবে না। নির্বাচন অর্থবহ করার জন্য সব দলের বসা উচিত। অবিশ্বাস, আস্থার অভাব মেটানো দরকার। নির্বাচনে সবার অংশগ্রহণের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিশ্বের দরবারে বাংলাদেশ আজকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত হচ্ছে। জাতিসংঘ এটার স্বীকৃতি দিয়েছে। ক্রমাগত ১১ বছর প্রবৃদ্ধির হার বেড়েছে। প্রত্যেকটি সামাজিক সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা ধরে রাখতে হলে পণ্য রফতানি, জনশক্তি রফতানি এবং সরকারি অবকাঠামোতে বিনিয়োগ সচল রাখতে হবে। গার্মেন্টস ফ্যাক্টরি বাঁচিয়ে রাখতে হবে।’
তিনি বলেন, ‘অনেক দেশের উন্নয়ন হয়েছে, কিন্তু হঠাৎ ধসে গেছে। উন্নয়ন টেকসই করতে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। নির্বাচন কমিশন স্বাধীন—মানুষের মধ্যে এই বিশ্বাস তৈরি করতে হবে। সিদ্ধান্ত গ্রহণে সংসদের ভূমিকা আছে—এটা মানুষকে বিশ্বাস করাতে হবে। সংসদে আইন পাস হচ্ছে, কিন্তু সংসদে এসে আইন পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। কীভাবে সংসদকে আরও প্রাণবন্ত করা যায়, তা ভাবতে হবে।’

 

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি