হাসতে হাসতে পরিকল্পনামন্ত্রী বললেন, কচুরিপানা খাওয়া যায় না?

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০১

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

কাঁঠালের আকার আরও ছোট করা যায় কিনা তা নিয়ে গবেষণা করতে অনুরোধ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি হাসতে হাসতে বলেন, কচুরিপানাকে খাওয়ার উপযোগী করা যায় কিনা সেটাও দেখেন। গরু খেতে পারলে আমরা কেন পারবো না?

সোমবার দুপুরে এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে কৃষি গবেষণায় অবদান রাখায় ড. এম এ রহীম এবং ড. শামসুল আলমমের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন মন্ত্রী। খবর সময় টিভি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কাঁঠালের আকার অনেক বড় হওয়ায় প্রায় ৪০ শতাংশ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কাঁঠালের আকারটা আরেকটু ছোট কীভাবে করা যায়, তা গবেষণা করতে পারেন।’ এসময় তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করবো কচুরিপানা নিয়ে কিছু করা যায় কীনা? আমি তো গ্রামের ছেলে। আমাদের এলাকায় নদীগুলো সব কচুরিপানায় ভর্তি। কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনও মতে? গরু খেতে পারলে আমরা কেন পারবো না?’ এসময় তিনি হাসতে হাসতে বলেন, ‘এমনি একটা কথা বললাম।’ 

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, দেশে আরও বেশি প্রতিষ্ঠান গড়ে তুলতে বলেছেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বলেন, এত প্রতিষ্ঠান কেন? ১৬ কোটি মানুষের দেশ এটা। আনুপাতিক হিসাব করলে আমরা এখনও ওই পর্যায়ে যাইনি, যে লেভেলে পশ্চিমারা আছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন, আরও বেশি প্রতিষ্ঠান গড়তে হবে। তিনি বলেন, যত বেশি প্রতিষ্ঠান গড়ে উঠবে ততবেশি প্রতিযোগিতা তৈরি হবে। এতে তাদের কোয়ালিটিও বাড়বে। সূত্র: সময় টিভি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী