‘বঙ্গবন্ধু’ খেতাবের ৫১ বছর পূর্তি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৩ ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য একটি স্মরণীয় দিন। ৫১ বছর আগে ১৯৬৯ সালের এই দিনে বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের (ডাকসু) তৎকালীন ভিপি ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমেদ এক জনসভায় শেখ মুজিবকে জনগণের পক্ষে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেছিলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের ভিত্তিতে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে পাকিস্তান কারাগার থেকে মুক্ত করেছিলাম। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে ছাত্র সংগ্রাম পরিষদ জাতির পক্ষ থেকে ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে।’
তিনি বলেন, ‘১৯৬৯ সালের ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন থেকে যে আন্দোলন আমরা করি, তাতে আসাদ, মতিউর, মকবুল, ক্যান্টনমেন্টে রুস্তম ও সার্জেন্ট জহুরুল হক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শামসুজ্জোহা শহীদ হন। তাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করতে সক্ষম হই। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জয়ী হই এবং পরবর্তীকালে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্ব দেন।’
তোফায়েল বলেন, ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসভায় প্রায় দশ লাখ মানুষ একযোগে হাত তুলে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়ার প্রস্তাবে সমর্থন ব্যক্ত করেছিলেন। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূর পরিকল্পনা-নেতৃত্বে ডাকাতি: লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ গ্রেফতার ৪ 
গৃহবধূর পরিকল্পনা-নেতৃত্বে ডাকাতি: লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ গ্রেফতার ৪ 
প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!
প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার