মুজিববর্ষের অনুষ্ঠানে আসছেন যেসব বিদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৪

 

মুজিববর্ষের অনুষ্ঠানে আসছেন যেসব বিদেশি আগামী ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক হুন সেন ও ইউনেস্কোর সাবেক মহাসচিব ইরিনা বোকোভা। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইতালির প্রধানমন্ত্রীর জুসেপ্পে কোন্তের উপস্থিতির বিষয়ে আলোচনা চলছে।

এদিকে মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ মার্চ বাংলাদেশে আসবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ২৬ মার্চের অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা রয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভারত ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজা উপস্থিত থাকবেন বলে কমিটি আমাদের জানিয়েছে। তিনি জানান, মুজিববর্ষের অনুষ্ঠান হবে বছরজুড়ে। এজন্য আমরা একসঙ্গে সব বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি না। বছরের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে তারা আসবেন।

করোনা ভাইরাসের বিষয় বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, করোনা ভাইরাসের বিষয় তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এটা নিয়ে আলোচনার বিশেষ কিছু ছিল না। তবে চীনে আটকে পড়া ১৭১ জনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ জানতে চেয়েছিলাম। মন্ত্রণালয় বলেছে, তারা আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফারুক খান জানান, রূপা হকসহ বিভিন্ন দেশের কয়েকজন এমপি বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। তাদের মন্তব্যের পেছনে কোনও ইন্ধনদাতা ও ষড়যন্ত্রকারী আছে কিনা, তাদের খুঁজে বের করা দরকার বলে কমিটি মনে করে। কমিটি তাদের বক্তব্যের প্রতিবাদ জানাতে বলেছে।

বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন, মিয়ানমার ও বাংলাদেশের সমন্বিত উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, গোলাম ফারুক প্রিন্স, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ ও নিজাম উদ্দিন জলিল।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের