ঢাকার দুই সিটির মেয়র ও কাউন্সিলরদের শপথ বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪০

(বাম দিক থেকে) ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রের শপথ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করাবেন। একইসঙ্গে নির্বাচিত কাউন্সিলরদেরও শপথ অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ের শাপলা হলে মেয়রদের শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী। এরপর দুই সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দু’জনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী। নির্বাচনের পর ৪ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার শপথ নিলেও মেয়রের দায়িত্ব নেওয়ার জন্য মে মাসের মাঝামাঝি পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। ৯ মাস উত্তরের মেয়রের দায়িত্ব পালন করা আতিক আইনি বাধ্যবাধকতার কারণে পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে দক্ষিণে মেয়রের দায়িত্বে থাকা সাঈদ খোকনের এই নির্বাচনে অংশ নেওয়া হয়নি। তার মেয়াদ রয়েছে মে মাস পর্যন্ত।

আরও পড়ুন:
মে মাসের মাঝামাঝি দায়িত্ব নেবেন নতুন দুই মেয়র

শপথ নেওয়ার পর তাবিথকে আমন্ত্রণ জানাবেন আতিক

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের