গণহত্যা নিয়ে কাজ করবে বাংলাদেশ-কম্বোডিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩২

গণহত্যা নিয়ে কাজ করবে বাংলাদেশ-কম্বোডিয়া গণহত্যার ভয়াবহতা সম্পর্কে পৃথিবীকে জানাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও কম্বোডিয়া। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গণহত্যার শিকার দেশ দুটির যৌথ কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথ কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী লিবারেশন ওয়ার মিউজিয়াম অব বাংলাদেশ এবং কম্বোডিয়ার তোল স্লেং জেনোসাইড মিউজিয়াম গণহত্যার বিষয়ে যৌথভাবে সেমিনারসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করবে।
যৌথ কমিশন সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম এবং কম্বোডিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি ইট সোফিয়া। ২০১৪ সালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন ঢাকা সফরের সময়ে যৌথ কমিশন বৈঠকের চুক্তি স্বাক্ষর হয়।
বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সহায়তা চাইলে কম্বোডিয়ার পক্ষ থেকে জানানো হয়, আসিয়ান কাঠামোর মধ্যে থেকে তারা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সমর্থন জানাবে। কম্বোডিয়া আশা করে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা এই সমস্যা দ্রুত সমাধানে সহায়ক হবে।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম