২২-২৩ মার্চেই মুজিববর্ষের বিশেষ সংসদ অধিবেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৮:১৯আপডেট : ১১ মার্চ ২০২০, ২০:২৪

২২-২৩ মার্চেই মুজিববর্ষের বিশেষ সংসদ অধিবেশন জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত হচ্ছে না। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২২ ও ২৩ মার্চ এ অধিবেশন বসছে। বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস সংক্রান্ত বিশ্ব পরিস্থিতিতে বিশেষ অধিবেশনের বক্তা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ বিদেশি অতিথি না আসার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশেষ অধিবেশন নিয়ে শঙ্কা তৈরি হয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক বসে কার্য-উপদেষ্টা কমিটি।
এ বৈঠকে জানানো হয়, ২২ মার্চ সকাল ১১টায় বিশেষ অধিবেশন বসবে। শেষ দিন ২৩ মার্চ অধিবেশন বসবে সকাল ১০টায়। অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে ১৪৭ বিধির আওতায় একটি প্রস্তাব আনা হবে। 
বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। ২২ মার্চ অধিবেশন শুরুর আগে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদ সদস্যরা শ্রদ্ধা নিবেদন করবেন।
কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অন্যদের মধ্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সরকারি দলের সিনিয়র সদস্য আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, আনিসুল হক, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী অংশ নেন।

মুজিববর্ষ উপলক্ষে সংবিধানে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৩ মার্চ সংসদের এ বিশেষ অধিবেশন আহ্বান করেন।

আরও পড়ুন... 

পেছাতে পারে মুজিববর্ষের বিশেষ সংসদ অধিবেশন

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের