ছুটির সময় সাংবাদিকদের আলাদা পাস লাগবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ১৯:১০আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৯:১৩

ড.-হাছান-মাহমুদ (ফাইল ছবি) সরকারি ছুটিতে বা লকডাউন পরিস্থিতিতে সংবাদকর্মীদের আলাদা পাস প্রয়োজন হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া জরুরি দায়িত্ব পালনে সংবাদকর্মীদের সহায়তারও আহ্বান জানান তথ্যমন্ত্রী।

বুধবার (২৫ মার্চ) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবালয়ে বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রসঙ্গত, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সরকারি ছুটি। এই সময় জরুরি সেবাদানকারী ব্যক্তি সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতরা বাইরে বের হবেন। এছাড়া সবাইকে নিজ বাসায় অবস্থান করতে হবে। সরকারি এই নির্দেশনার পর প্রশ্ন ওঠে সংবাদকর্মীদের মাঠে কাজ করতে আলাদা কোনও পাস প্রয়োজন হবে কিনা।

এই বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনেকরি সাংবাদিকদের যে কার্ড আছে সেটিই যথেষ্ট। যদি সাংবাদিকদের মিডিয়া হাউজ থেকে বলে দেওয়া হয় তিনি অন ডিউটি, তাহলে সেটিই যথেষ্ট। এটির জন্য আলাদা কার্ড দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কারণ, একজন সাংবাদিক যখন অন ডিউটি, তখন তাকে সহায়তা করা প্রয়োজন বলে আমি মনেকরি।’

অনুষ্ঠানে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতসকালে ট্রাকের ধাক্কায় সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ১০
সাতসকালে ট্রাকের ধাক্কায় সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ১০
উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা, সমৃদ্ধি এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা জরুরি: প্রতিরক্ষা উপদেষ্টা
উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা, সমৃদ্ধি এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা জরুরি: প্রতিরক্ষা উপদেষ্টা
ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ
ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ
সিগারেটে যুক্ত হলো এনবিআরের নতুন বিধান
সিগারেটে যুক্ত হলো এনবিআরের নতুন বিধান
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি