খালেদা জিয়ার মুক্তি: প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ২৩:০০আপডেট : ২৫ মার্চ ২০২০, ২৩:০০

খালেদা জিয়ার মুক্তি: প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র মানবিক কারণে ছয় মাসের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাস্তি স্থগিত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

বুধবার (২৫ মার্চ) এক অফিসিয়াল টুইট বার্তায় বিষয়টি জানানো হয়। ওই বার্তায় আরও বলা হয়, ‘কোভিড-১৯ সমস্যা মোকাবিলার জন্য মানবিক গুনাবলী সম্পন্ন নেতৃত্ব দরকার এবং এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে জাতীয় সংহতি।’

এর আগে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান ওরতাগোস এক টুইটে বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজের নাগরিকদের যেভাবে সহায়তা দিচ্ছে, একইভাবে করোনা আক্রান্ত অন্যদেশগুলোকেও সহায়তা দিচ্ছে। বাংলাদেশে ইউএসএইড স্বাস্থ্যখাতে ইনফেকশন সুরক্ষা ও নিয়ন্ত্রণে কাজ করছে। এই বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য তারা কাজ করছে।’

প্রসঙ্গত, ইউএসএইড বাংলাদেশ করোনাভাইরাসের জন্য ২৫ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

আরও পড়ুন- 

মুক্তি পেলেন খালেদা জিয়া (ভিডিও)

খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত

যে প্রক্রিয়ায় মুক্তি পাবেন খালেদা জিয়া

মুক্তি পেয়ে ফিরোজাতেই উঠবেন খালেদা জিয়া

প্রধানমন্ত্রীর নির্দেশেই খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত

মুক্তির পর খালেদা জিয়া যা করতে পারবেন, যা পারবেন না

/এসএসজেড/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান