করোনা রোধে চীনের দেওয়া চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ১৭:১৬আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৭:৪৫

করোনা রোধে চীনের দেওয়া চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছেছে করোনাভাইরাস শনাক্তে চীনের দেওয়া কিট, পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও ইনফ্রারেড থার্মোমিটার ঢাকায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চীন সরকার বাংলাদেশকে ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার প্রোটেকটিভ গাউন ও এক হাজার থার্মোমিটার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ঢাকায় কর্মরত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বৃহস্পতিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন।

এদিন দুপুরে চীনা দূতাবাস জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট, পিপিই ও থার্মোমিটার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

বিমানবন্দরে চীনা দূতাবাসের পক্ষ থেকে এসব সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে হস্তান্তর করা হবে।

করোনা রোধে চীনের দেওয়া চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছেছে এর আগে চীন দূতাবাস থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়, চীন থেকে আসা করোনা মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রীর সরবরাহ কিট গ্রহণ করার জন্য রাষ্ট্রদূত লি জিমিং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, চীন সরকার করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশকে এসব সামগ্রী দেওয়া হয়। এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিল।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম