কিট তৈরিতে গণস্বাস্থ্যকে অনুদান দিলো গণকল্যাণ ট্রাস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ১৫:৪০আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৫:৪০

অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে

করোনাভাইরাস চিহ্নিত করতে কিট তৈরি করতে গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুদান দিয়েছে গণকল্যাণ ট্রাস্ট। শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ একথা জানান।

তিনি বলেন, ‘গণকল্যাণ ট্রাস্ট নামে একটি সংগঠনের পক্ষে সফিউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল ২৫ মার্চ গণস্বাস্থ্য নগর ভবনের অফিসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে ৫ লাখ টাকার চেক প্রদান করেছেন।’

তিনি জানান, করোনার পরীক্ষা-নিরীক্ষা ও এর প্রতিকার কীভাবে করা যায় তা নিয়ে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করছেন। বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ও পরামর্শে করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরির চেষ্টা সফল হয়েছে। 

ডা. জাফরুল্লাহ জানিয়েছেন, কিট তৈরি করতে যে ম্যাটেরিয়ালস প্রয়োজন সেগুলো ইংল্যান্ড থেকে আসার কথা আজ (শনিবার)। যদিও আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ইংল্যান্ড থেকে ফ্লাইট বন্ধ। সেক্ষেত্রে আমরা বিকল্প ব্যবস্থা নিচ্ছি। সেজন্য অন্তত ১০ দিন কিট তৈরি পিছিয়ে গেলো। 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের