করোনা: সব সংসদ সদস্যকে জনগণের পাশে থাকার আহ্বান চিফ হুইপের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ১৭:২৫আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৭:৪৪

নূর-ই আলম চৌধুরী

করোনায় স্বাস্থ্যবিধি সচেতনতা বাড়াতে প্রত্যেক সংসদ সদস্যকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিফ হুইপের এ আহ্বানের কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক বার্তায় চিফ হুইপ বলেছেন, উন্নত দেশগুলোতে করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে এ ভাইরাস মোকাবিলায় দেশগুলো হিমশিম খাচ্ছে। তুলনায় বাংলাদেশ অনেক গরিব দেশ, তাই এদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে তা ভয়াবহ রূপ নিতে পারে। তাই করোনাভাইরাস ছড়ানোর আগেই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

নূর-ই-আলম চৌধুরী বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী বক্তব্যে জনগণ বেশ সচেতন হয়েছে। এক্ষেত্রে, প্রত্যেক সংসদ সদস্য জনগণের পাশে থেকে করোনা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

উল্লেখ্য, চীনের পর ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ হাজার মানুষ মারা গেছেন। বিশ্বব্যাপী অদ্যাবধি মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে, যদিও এক লাখ ৫১ হাজার ৮২৪ জন সুস্থ হয়েছেন।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম