মার্কিনিদের নিয়ে দ্বিতীয় চার্টার্ড ফ্লাইট যাবে রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২০, ২০:১৩আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:৩৩

কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে করে প্রথম দফায় মার্কিনিরা ঢাকা ছাড়েন ঢাকা থেকে রবিবার (৫ এপ্রিল) মার্কিন নাগরিকদের নিয়ে দ্বিতীয় চার্টার্ড ফ্লাইট রওনা দেবে। মার্কিন নাগরিকদের জন্য দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বিমানটি দোহা হয়ে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে যাবে।

মার্কিন দূতাবাস তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে ওই চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে।
বার্তায় বলা হয়েছে, ফেরত যাওয়ার যাত্রীদের খরচ বহন করতে হবে।

কত টাকা খরচ হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না জানিয়ে বার্তায় বলা হয়েছে, বিমানে ওঠার আগে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে একটি প্রমিসরি নোটে সই করতে হবে। পরে এই অর্থ ফেরত দিতে হবে। কোনও অবস্থাতে বিমানবন্দরে ক্রেডিট কার্ড বা নগদ অর্থে এই ফ্লাইটের টাকা পরিশোধ করা যাবে না। যারা এই ঋণ সুবিধা নিয়ে দেশে ফেরত যাবেন তাদের পাসপোর্ট বাতিল হবে না। কিন্তু ঋণ পরিশোধ না করলে নতুন পাসপোর্ট পাবেন না।

এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক।

আরও পড়ুন:

ঢাকা ছাড়লেন ২৬৯ মার্কিন নাগরিক
সোমবার ঢাকা ছাড়ছেন মার্কিন নাগরিক-কূটনীতিকরা

/এসএসজেড/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম