শনাক্ত ১২৩ জনের ৬৪ জনই ঢাকার, ছড়িয়েছে ১৫ জেলায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২০, ১৫:০৩আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৮:৪৮

কোভিড-১৯ নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, সারাদেশে ১২৩ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৪ জনই ঢাকা মহানগরীর। এর পরের অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে শনাক্তের সংখ্যা ২৩ জন। আর সারাদেশে ১৫ জেলার করোনা রোগী পাওয়া গেছে।

সোমবার (৬ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। 

ডা. আবুল কালাম বলেন, এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৪ হাজার ১১টি। গত ২৪ ঘণ্টায় ৪৬৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জন শনাক্ত হয়েছেন।

তিনি বলেন, ১২৩ জনের মধ্যে এই মুহূর্তে আইইডিসিআরের কাছে তথ্য আছে ১২১ জনের। এর মধ্যে ঢাকায় ৬৪, নারায়ণগঞ্জে ২৩, মাদারীপুরে ১১, চট্টগ্রামে দুই, কুমিল্লায় এক, গাইবান্ধায় পাঁচ, চুয়াডাঙ্গায় এক, গাজীপুরে এক, জামালপুরে তিন, শরীয়তপুরে এক, কক্সবাজারে এক, নরসিংদীতে এক, মৌলভীবাজারে এক, সিলেটে এক, রংপুরে এক এবং ঢাকার মহানগরীর বাইরে চার উপজেলায় চার জন করোনায় আক্রান্ত। সবমিলিয়ে এখন বাংলাদেশে ১৫টি জেলায় করোনা শনাক্ত করা হয়েছে। তবে যে জায়গায় একাধিক রোগী আছে সেটাকে ক্লাস্টার বলা হয়। ঢাকা মহানগরী, গাইবান্ধা, নারায়ণগঞ্জ ও মাদারীপুর এই এলাকাকে ক্লাস্টার বলা হচ্ছে।

/জেএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী