বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ১২:০৯আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২০:৫৭

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ (ছবি: সংগৃহীত) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে তাকে গোপন খবরের ভিত্তিতে গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু খুনি ক্যাপ্টেন মাজেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে গ্রেফতার করা হয়েছে। ক্যাপ্টেন মাজেদ কোথায় ছিলেন বিষয়টি পুলিশের জানা ছিল না। তবে করোনা পরিস্থিতিতে তাকে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। এ খবর পেয়ে মিরপুর সাড়ে ১১ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে বিস্তারিত কোনও তথ্য দিতে পারেননি ওই কর্মকর্তা।

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (অব) আবদুল মাজেদ (ফাইল ছবি) এদিকে, গ্রেফতারের পর আবদুল মাজেদকে ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার পর তাকে আদালতের হাজতখানায় হাজির করা হয়। পরে তাকে আদালতে ওঠানো হবে। তার গ্রেফতার বিষয়ে শুনানি হবে বলে জানান আদালতের হাজতখানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে ক্যাপ্টেন মাজেদ পলাতক ছিলেন। পলাতক ছয় খুনির মধ্যে ক্যাপ্টেন মাজেদ ছিলেন অন্যতম। তার গ্রামের বাড়ি ভোলায়।

আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপপরিদর্শক আশরাফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাজেদকে ধানমন্ডি থানার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার (সন্দেহমূল) মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

/জেইউ/টিএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী