কোভিড-১৯ ইস্যুতে শ্রমিকদের জন্য সুরক্ষা নীতিমালা তৈরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ১৫:১৮ আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৫:৫১

গার্মেন্টস কারখানা

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও ধীরে ধীরে কল-কারখানা খুলছে বাংলাদেশে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় ফ্যাক্টরি ইন্সপেকশন ডিপার্টমেন্ট কর্মক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষা প্রদানের জন্য নীতিমালা তৈরি করেছে। এর মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করা এবং শ্রমিকদের সুরক্ষা দেওয়া হয়ে থাকে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মুহূর্তে লকডাউন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। কোভিড-১৯ এর ছড়িয়ে পড়া রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য শ্রমিক ও মালিক সংগঠনের সঙ্গে আলোচনার অনুরোধ জানিয়েছে আইএলও। 

শ্রমিকরা যাতে নিরাপদে কাজে ফেরত যেতে পারে সেজন্য আইএলও তিন ধাপ বিশিষ্ট কৌশল তৈরি করেছে। প্রথম ধাপে মালিক ও শ্রমিকদের আলোচনার ভিত্তিতে কর্মস্থলে সুরক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা এবং সবাই যাতে করোনাভাইরাসের ঝুঁকি সম্পর্কে অবহিত থাকে, সেই ব্যবস্থা গ্রহণ করা। 

কর্মক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষা প্রদানের জন্য যে নীতিমালা তৈরি করা হয়েছে সেটির পূর্ণ বাস্তবায়ন এবং শ্রমিকদের ছাঁটাই করার পরিবর্তে আইএলও’র পরামর্শ হচ্ছে তাদের কাজের অংশীদারিত্ব (ওয়ার্ক-শেয়ারিং) বাড়ানো এবং নতুন দক্ষতা শেখানোর মাধ্যমে তাদের চাকরিতে বহাল রাখা। 

ওই সংস্থা মনে করে কাজ শুরু করার আগে প্রতিটি মালিককে সব ঝুঁকি বিবেচনা করে কর্মক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং তারা যেন কোভিড-১৯ এ আক্রান্ত না হয়, তার ব্যবস্থা করা। 

এ ধরনের ব্যবস্থা গ্রহণ না করলে এই ভাইরাস আবার ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইওলও।

/এসএসজেড/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস আর আড্ডার এক পরিচিত ঠিকানা চট্টগ্রামের চেরাগী পাহাড়
ইতিহাস আর আড্ডার এক পরিচিত ঠিকানা চট্টগ্রামের চেরাগী পাহাড়
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
মেধায় উত্তীর্ণ ঠিকানাহীন ছেলেটি প্রাথমিকের শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন
মেধায় উত্তীর্ণ ঠিকানাহীন ছেলেটি প্রাথমিকের শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি