প্রায় তিন কোটি টাকার ত্রাণ দিয়েছেন আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২০, ১৪:৪১আপডেট : ২২ মে ২০২০, ১৪:৪২

প্রায় তিন কোটি টাকার ত্রাণ দিয়েছেন আইনমন্ত্রী করোনা পরিস্থিতির পর থেকে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪০ হাজার পরিবারকে দুই কোটি ৮০ লাখ টাকার ত্রাণ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আইনমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে কসবা ও আখাউড়ার ১০ হাজার মানুষের মাঝে প্রায় ৪১ লাখ টাকার নতুন কাপড় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া উপজেলার কর্মহীন ও অসহায় মানুষের পাশে নিবিড়ভাবে রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ মার্চ ২ হাজার ৫০টি অসহায় পরিবারের জন্য ব্যক্তিগত ১৮ লাখ টাকার ত্রাণ সামগ্রী বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনি এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করেন আইনমন্ত্রী। এরপর দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় বিগত প্রায় দুই মাসে কেবল কসবা উপজেলায় পর্যায়ক্রমে ৩৯ হাজার ৬০৫টি কর্মহীন ও হতদরিদ্র পরিবারকে ২ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৯০০ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেন মন্ত্রী।

ত্রাণ হিসেবে অসহায় ও দুস্থদের নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবান দেওয়া হয়। এই সব পণ্য যথাযথভাবে হতদরিদ্র ও কর্মহীন মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

/এসএমএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম