করোনা পরিস্থিতি অনুকূলে না এলে এইচএসসি পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২০, ১৬:১৪আপডেট : ৩১ মে ২০২০, ১৭:০৭

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি) ২০২০ সালের এইচএসসি পরীক্ষা নেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও করোনা পরিস্থিতি অনুকূলে না এলে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা নেওয়া হবে না। অনুকূল পরিস্থিতি তৈরি হলে দুই সপ্তাহের সময় দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে।’ রবিবার (৩১ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরার সময় এ কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করার কথা ছিল। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি, কিন্তু করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ এই পরীক্ষায় অংশ নেবে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী। পুরোপুরি গণপরিবহন চালু হতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু তা সম্ভব নয়। এতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বাড়াতে হবে এবং এর সঙ্গে আনুষঙ্গিক সব ব্যবস্থা করতে হবে। তারপরও পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি থেকে যাবে। কোনোভাবেই এই ঝুঁকি নেওয়া সম্ভব নয় বলে আমরা মনে করি।’
তিনি বলেন, ‘পরিস্থিতি আরও অনুকূল না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা নিতে পারছি না। যখনই আমরা মনে করবো পরীক্ষা নেওয়ার পরিস্থিতি তৈরি, তখনই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো।’

/এসএমএ/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের