এবার একহাজারের কম মানুষ হজ করতে পারবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৩:০৬আপডেট : ২৩ জুন ২০২০, ১৪:৫২

হজের সময় মক্কা, ছবি - সংগৃহীত

এবছর একহাজারের কম মানুষ হজ করার সুযোগ পাবেন। বিশ্বের মুসলিম দেশ এবং যেসব মুসলিম দেশের নাগরিক সৌদি আরবে অবস্থান করছেন, তারাই এ সুযোগ পাবেন। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

সোমবার (২২ জুন) সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে টেলিফোন করে একথা জানান। 

ফয়সাল বিন ফারহান জানান, এ বছর প্রথাগতভাবে হজ হবে না। এ সিদ্ধান্তকে অত্যন্ত ‘বুদ্ধিদীপ্ত’ হিসেবে অভিহিত করেন আব্দুল মোমেন। তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করার জন্য ধন্যবাদ জানান।

এর আগে ১৪ জুন দুই মন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আবার ফোন করবেন।

আরও পড়ুন:

এবার বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারবেন না

/এসএসজেড/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম