লকডাউন চলাকালে সাধারণ ছুটির আওতায় থাকবে ওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ০১:৪৪আপডেট : ০১ জুলাই ২০২০, ০১:৪৪

লকডাউন চলাকালে সাধারণ ছুটির আওতায় থাকবে ওয়ারী লকডাউন চলাকালীন আগামী ৪ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ২১দিন ওয়ারী এলাকা সাধারণ ছুটির আওতায় থাকবে। মঙ্গলবার (৩০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রোগের চলমান ঝুঁকি বিবেচনায় যান-চলাচল/জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে এই এলাকাগুলোকে রেড জোন ঘোষণা করায় শর্ত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত থাকবে।'

ওয়ারী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের আওতাধীন। এই ওয়ার্ডের আউটার রোডের মধ্যে টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ে (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন) এবং ইনার রোড হিসেবে লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, রানকিন রোড এবং নওয়াব রোড ‘রেড জোন’ হিসেবে লকডাউন করার জন্য চিহ্নিত করছে স্বাস্থ্য বিভাগ। এ এলাকগুলোতেই সাধারণ ছুটি থাকবে।

আদেশ অনুযায়ী, শুধু রেড জোন ঘোষিত এলাকায় সাধারণ ছুটি কার্যকর থাকবে। রেড জোনঘোষিত এলাকায় বসবাসরত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

রেড জোন ঘোষিত এলাকায় অবস্থিত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা- স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বর্হিভূত থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর অঞ্চল-১৬, ঢাকায় ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু ১৯ সেপ্টেম্বর
কর অঞ্চল-১৬, ঢাকায় ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু ১৯ সেপ্টেম্বর
‘এআই পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক’, ফের সতর্ক করলেন ইলন মাস্ক
‘এআই পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক’, ফের সতর্ক করলেন ইলন মাস্ক
সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন
সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন
রাখার জায়গা নেই, চাইলেও আর গাড়ি জব্দ করতে পারছে না পুলিশ
রাখার জায়গা নেই, চাইলেও আর গাড়ি জব্দ করতে পারছে না পুলিশ
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে