রেমিট্যান্সের রেকর্ডে প্রবাসী কর্মীদের অভিনন্দন জানালেন মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ২২:০০আপডেট : ০৫ জুলাই ২০২০, ২২:৩১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, (ডানে) প্রবাসী কর্মীরা করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। বৈশ্বিক শ্রমবাজারে এর অভিঘাত দৃশ্যমান। অবশ্য কোভিড-১৯ মহামারি সত্ত্বেও বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা ২০১৯-২০ অর্থবছরে ১৮ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এজন্য তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। রবিবার (৫ জুলাই) তার এপিএস মোহাম্মদ রাশেদুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২০১৮-১৯ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৬ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার। এ বছর করোনা পরিস্থিতির পরও প্রবাসীদের কাছ থেকে রেকর্ডসংখ্যক বৈদেশিক মুদ্রা আসাটা বাংলাদেশের অর্থনীতির জন্য বিরাট সুখবর।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী কর্মীরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তাদের আয় দেশে বৈধভাবে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রবাসী কর্মীদের সর্বাত্মক কল্যাণে শেখ হাসিনার সরকার সবসময় তাদের পাশে থাকবে বলে তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

/এসও/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী