আইসিইউ’র বেড খালি থাকার ব্যাখ্যা দিলো স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২০, ১৫:৩১আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৫:৩১

আইসিইউ

আইসিইউতে বেড খালি থাকলেও চিকিৎসাগত কারণে এক বিভাগের রোগীকে অন্য বিভাগের আইসিইউতে চিকিৎসা দেওয়া যায় না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যার কারণে অনেক বিভাগে আইসিইউতে বেড খালি থাকে। সোমবার (৬ জুলাই) দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে একথা জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন,  ‘ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে বেড সংখ্যা প্রত্যেক বিভাগ অনুযায়ী ভাগ করা আছে। যেমন মেডিসিন, সার্জারি ও গাইনি বিভাগের জন্য এবং অন্যান্য বিভাগের জন্য। অনেক সময় মেডিসিন বিভাগের রোগী বেশি থাকলেও অন্যান্য বিভাগে যেমন সার্জারি ও গাইনি বিভাগের আইসিইউ’র বেড় খালি থাকলেও সেখানে দেওয়া যায় না। কারণ সার্জারি ও গাইনি বিভাগের রোগীদের জন্য যে আইসিইউ ব্যবস্থা, সেখানে অনেক সময় অপারেশনের রোগী থাকে। সেজন্য মেডিসিন আইসিইউ বিভাগের চাহিদা থাকলেও গাইনি ও সার্জারি বিভাগের আইসিউ থাকলেও চিকিৎসাগত কারণে রোগী দেওয়া যায় না। সেজন্য আইসিইউ’র শয্যা খালি থাকলেও সেখানে রোগী দেওয়া যায় না। রোগীর ক্যাটাগরি অনুযায়ী আইসিইউ’র বেড খালি থাকলেও মেডিসিনের রোগীকে অন্য আইসিউতে দেওয়া যায় না। ’

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক